অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও গানের জগতে খ্যাতি অর্জন করেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। তবে গানের পাশাপাশি অভিনয়েও দ্যুতি ছড়িয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন পেয়েছেন তিনি।সম্প্রতি ৮০তম গোল্ডেন গ্লোব মনোনয়ন ঘোষণা করলে সেখানে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল অর কমেডি’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন লাস্যময়ী এই গায়িকা। সেলেনা অভিনীত ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজে ‘মাবেল মোরা’ চরিত্রে অভিনয়ের জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। এছাড়াও আরও চারটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে সিরিজটি।