শনিবার ১৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আবদুল হামিদ বলেন, সংবিধানবিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার কখনো শুভ হতে পারে না।

রাষ্ট্রপতি বলেন, সংবিধানের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নির্বাহী, আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিচার বিভাগ ও আইনজীবীদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, গণতন্ত্রের চর্চা ও মূল্যবোধের বিকাশ যত বাড়বে সংবিধানের কার্যকারিতা এবং মর্যাদাও তত বাড়বে।অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া যোগ দিয়েছেন। স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি নূরুজ্জামান।