এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর। এ জন্য পঞ্চম শ্রেণির চলমান বার্ষিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) ১৯ ডিসেম্বর শেষ করে ২০ ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র দেখার কাজ নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর পঞ্চম শ্রেণির মূল্যায়নের ফলাফল প্রকাশ করতে হবে ২১ ডিসেম্বর। এ জন্য পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্র প্রতিদিন মূল্যায়ন করতে হবে।বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে হবে এ বৃত্তি পরীক্ষা। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এক দিনেই দুই ঘণ্টায় হবে এ পরীক্ষা।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার দেশের সব উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের বিষয়ে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। তার আগে ২৭ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণসহ অন্যান্য কাজ করতে হবে।জানা গেছে, প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বাকিরা এ সুযোগ পাবে না