গত বছর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর দেশে ফিরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবি জানান নারী ফুটবলাররা। অবশেষে সাবিনা-সানজিদাদের সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩১ জন খেলোয়াড়ের বেতন-ভাতা বাড়িয়ে নতুন করে চুক্তি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।