বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয় চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৬৪ জন। এর মধ্যে ১০৩ জন মারা গেছেন চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে। বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৯৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০৯৭ জন রোগী । এর মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১৮৬২ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর সারা দেশে ৭৮ হাজার ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন। শেষ ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে আর পাঁচজনের ঢাকার বাইরে। এ প্রতিবেদনে ঢাকা ও সাভারের চারটি হাসপাতালের প্রতিবেদন যুক্ত করা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।