বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় অভিযুক্ত বুয়েট থেকে বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে বুধবার ক্লাস বর্জন করেছে বুয়েট শিক্ষার্থীরা। এসময় ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা তাকে আজীবন বহিষ্কারের দাবিতে বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা সকাল দশটা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাক। বেলা পৌনে এগারোটার দিকে ভিসি অফিসের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা ।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে প্লেকার্ড হাতে বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায়। তন্মোধ্য স্লোগান হলো – ‘হত্যাকারীর ঠিকানা , এ বুয়েটে হবে না’ , ‘আবারার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না’ , ‘বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরো যাবো না’ ‘No campus sharing with murderer’, No place for murderer in Buet’ ,’আশিকুল ইসলাম বিটুর আজীবন বহিষ্কার চাই’।
উল্লেখ্য যে , আশিকুল ইসলাম বিটু ছিলেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী। ২০১৯ সালে বুয়েট কর্তৃপক্ষ আবরার ফাহাদ হত্যার প্রায় দেড়মাস পরে ২৬ জনকে আজীবন বহিষ্কার করে নোটিশ দেয়। সে নোটিশে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী বিটুর নামও ছিলো। কিন্তু হঠাৎ করেই গত রোববার তাকে পুনরায় কেমিকৌশল এর ১৯তম ব্যাচের সঙ্গে ক্লাসে দেখা যায়।
এর আগেও সে ২০২১ সালে মে মাসে আদালত থেকে স্থগিতাদেশ এনে বিভাগের মাধ্যমে ক্লাসে ফেরার চেষ্টা করে। কিন্তু তখনও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ক্লাসে ফিরতে পারেনি আশিকুল ইসলাম বিট।