শাহরুখকন্যা সুহানা খানের এখনো অভিষেক হয়নি বড় পর্দায়। অপেক্ষায় আছেন বলিউডে পা রাখার । ইতোমধ্যে নামি একটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, হিসেবে আলিয়া ভাটের জায়গা ছিনিয়ে নিয়েছেন বলিউড বাদশাহর একমাত্র মেয়ে জনপ্রিয় একটি প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে দায়িত্ব পালন করে। আর সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই বর্ণবৈষম্যের শিকার হলেন তিনি।
লিপস্টিকের একটি বিজ্ঞাপনে সম্প্রতি দেখা গেছে সুহানাকে। যেখানে শাহরুখকন্যাকে চেনাই দায় মেকআপ আর গ্ল্যামারের চাকচিক্যে ! সেই ছবি ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন বলিউড বাদশাহর মেয়ে। কালার কারেকশনের মাধ্যমে বিজ্ঞাপনে সুহানার গায়ের রং ফর্সা করা হয়েছে, যা দেখে ব্যঙ্গ শুরু করেছেন নেটিজেনরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন গায়ের রং ফর্সা করার কী দরকার ছিল? কেউ আবার কটাক্ষ করে বলছেন, ফর্সা হওয়ার চেষ্টা করেছে নিজেকে মিথ্যে সুন্দর দেখানোর জন্য। কারো মন্তব্য সুহানাকে ফর্সা না করে লিপস্টিকের অন্য শেড তো দিতে পারত যেটায় ওকে মানাতো।
যদিও এসব কোনো কিছুই গায়ে মাখছেন না সুহানা। খুব শীঘ্রই আর্চি কমিকস’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে জোয়া আখতারের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি।