খড়, হোগলাপাতা, শণ ও প্লাস্টিকের দড়ি দিয়ে শৌখিন হস্তশিল্প তৈরি করেন বগুড়ার শেরপুর উপজেলার ১৮ থেকে ২০ গ্রামের হাজারো নারী। এ কাজ করে দারিদ্র্য জয়ের পাশাপাশি অনেকেই স্বাবলম্বীও হয়েছেন।বগুড়া জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের গ্রাম শেরুয়া ও ধড়মোকাম থেকে শৌখিন হস্তশিল্প তৈরির কর্মযজ্ঞ এখন ছড়িয়ে পড়েছে উপজেলার শাহ বন্দেগি, কুসুম্বি, গাড়িদহ, মহিপুর, খানপুর ইউনিয়নের আরও ১৮ থেকে ২০টি গ্রামে। ১০ থেকে ১২ হাজার নারী জড়িয়ে আছেন হস্তশিল্প তৈরির এই কর্মযজ্ঞে। এসব পণ্য রপ্তানি হচ্ছে দেশের বাইরে। বাহারি ধরনের হস্তশিল্প তৈরির জন্য কারখানায় রাখা হয় হোগলাপাতা।বাড়ির উঠানে বসে শণপাতা ও প্লাস্টিকের দড়ি দিয়ে হস্তজাত পণ্য বাস্কেট, ডালা, পাতিল ও লন্ড্রি বাস্কেট তৈরি করেন গ্রামীণ নারীরা। নিজের হাতে গড়া হস্তজাত পণ্য রোদে শুকানোর ব্যবস্থা করেন এক নারী। গ্রামীণ নারীদের হাতে তৈরি করা হস্তজাত পণ্য। দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রপ্তানিও হচ্ছে।
A news by Alisha Pradhan, General Secretary, HerNet Foundation
