মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।গেল ১১ ডিসেম্বর রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ হিসেবে ২৩-তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ার নিয়োগ পেয়েছেন। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।