"সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভুল তথ্য প্রচার করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের তিন বছরের পুরনো একটি বইয়ের ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা এখন আর সেখানে প্রচার করা হচ্ছে না," বলেছেন শিক্ষামন্ত্রী ড.দীপু মনি। তিনি আরও বলেন, "একটি অপশক্তি দেশে এই অপপ্রচার চালাচ্ছে।"
শিক্ষামন্ত্রী বলেন, "আপনারা সবাই তাদেরকে চিনেন। তারা তাদের মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাই ধ্বংস করতে চায় না, আমাদের দেশের স্থিতিশীল পরিবেশও ধ্বংস করতে চায়।"
"আজ দুপুরে চট্টগ্রাম নগরীর আরেফিন নগর এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন", শিক্ষামন্ত্রী ড.দীপু মনি।
তিনি আরও বলেন,"যারা বইয়ের ভুলগুলো চিহ্নিত করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। কিছু ভুল ধরা পড়েছে নবম-দশম শ্রেণীর বইয়ে। এ বছর ভুলগুলো লক্ষ্য করা গেছে কারণ শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের এই মনোযোগ পাঠ্যবইয়ের মান উন্নত করতে এবং সেগুলোকে আরও নির্ভুল করতে সাহায্য করবে এবং অনুপ্রাণিত করবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। সমাবর্তন বক্তা ছিলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এমিরিটাস জন সেক্সটন। সমাবর্তনে মোট ছয়জনকে এনডি মাতসুই পুরস্কার দেওয়া হয়। সমাবর্তনে ২০২০, ২০২১, ২০২২ শিক্ষাবর্ষের মোট ৩০০ জন স্নাতককে প্রশংসাপত্র দেওয়া হয়েছে।