WELLINGTON, NEW ZEALAND - MAY 13: Prime Minister Jacinda Ardern during the All-of Government COVID-19 Response update with Director General of Health Dr Ashley Bloomfield, at Parliament on May 13, 2020 in Wellington, New Zealand. New Zealand will move to COVID-19 Alert Level 2 in three stages starting from Thursday 14 May. Restaurants, cinemas, retail, playgrounds and gyms will be able to reopen with physical distancing and strict hygiene measures in place from Thursday, with domestic travel to also resume.Gatherings will be limited to 10 people and bookings for restaurants will not be allowed for groups larger than 10. Schools and early childhood centres will open from Monday 18 May while bars will be allowed to reopen from Thursday 21 May. New Zealand is current under COVID-19 Alert Level 3 restrictions, after the country was placed under full lockdown on March 26 in response to the coronavirus (COVID-19) pandemic. (Photo by Mark Mitchell - Pool/Getty Images)

প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করা হবে।

জেসিন্ডা আরডেন বলেন, কাজটা কঠিন বলে আমি ছেড়ে দিচ্ছি না। সেটাই যদি হতো, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পরেই আমি ছেড়ে দিতাম। আমি ছেড়ে যাচ্ছি কারণ এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকে। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসুরি নির্বাচনে ভোট হবে।

তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হবে আগামী ১৪ অক্টোবর। নতুন ও সঠিক নেতৃত্বের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৪২ বছর বয়সী জেসিন্ডা আরডেন।

২০১৭ সালে ৩৭ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ক্রাইস্ট চার্চ হামলার মতো ঘটনা দক্ষতার সঙ্গে সামাল দিয়ে বিশ্বজুড়ে হন প্রশংসিত। করোনা মহামারি মোকাবিলাও জেসিন্ডা করেছেন দক্ষতার সঙ্গে।