আনন্দ শোভাযাত্রা ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উদযাপিত হলো ময়মনসিংহ মুক্ত দিবস। এ উপলক্ষে শনিবার ১০ ডিসেম্বর সকালে নগরীতে জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় বিজয় শোভাযাত্রা ।এদিন সকালে নগরীর ছোটবাজারের মুক্তমঞ্চে জড়ো হয় মুক্তিযোদ্ধা, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এ সময় বেলুন আর পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও মুক্তিযোদ্ধারা। পরে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন করা হয়।সব শেষ মুক্তমঞ্চ থেকে শুরু হয় বিজয় র‍্যালি। লাল সবুজের শাড়ি পড়ে র‍্যালির প্রথমে অংশ নেন নারী সাংস্কৃতিক কর্মীরা। পরে প্রশাসনের কর্মকর্তারা, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধারা র‍্যালি নিয়ে পদযাত্রা করেন। ছোটবাজার থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

A news by Alisha Pradhan