২০১৮ সালে ইরানের একটি চিনি কারখানার শ্রমিকদের ধর্মঘটে সমর্থন দেওয়ায় সেপিদেহ কোলিয়ানের পাঁচ বছরের কারাদণ্ড হয়। বর্তমানে তিনি আছেন তেহরানের অদূরে ইরানের কুখ্যাত এভিন কারাগারে। সেই কারাগার থেকেই একটি চিঠি পাঠিয়েছেন কোলিয়ান। ইরানের নারী অধিকারকর্মীদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ তিনি। কারাগার থেকে তিনি একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে কোলিয়ান বর্ণনা করেছেন, কীভাবে বন্দীদের কাছ থেকে জোর করে বিভিন্ন অভিযোগের দায় স্বীকারের জবানবন্দি নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পরে এসব ব্যক্তিকে বিভিন্ন সাজা, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হচ্ছে।

কোলিয়ান বর্তমানে এভিন কারাগারে আছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, এভিন কারাগারের কর্তৃপক্ষ সেখানে থাকা বন্দীদের নির্যাতন ও অনির্দিষ্টকাল কারাগারে আটক রাখার হুমকি দেন। কোয়ালিন তাঁর চিঠিতে বলেছেন, বন্দীদের জোর করে বিভিন্ন অপরাধের দায় স্বীকার করিয়ে নেওয়া হয়। দায় স্বীকার করলে সেসব ভিডিও ধারণ করে পরে রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়।অবশেষে আমি ইরানের চারদিক থেকে স্বাধীনতার পদধ্বনি শুনতে পাচ্ছি। এভিন কারাগারের পুরো প্রাচীর ভেদ করেও নারী, জীবন ও স্বাধীনতার জন্য মানুষের আর্তচিৎকার শুনতে পাচ্ছি।কারাগারে থেকেই বর্তমানে আইন বিষয়ে পড়াশোনা করছেন কোলিয়ান।