জিডিপি প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্যের হার হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ একটি সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন বলে অবহিত করেছেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক।
চলতি বছরের ১০ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর এই কথা বলেন। পরে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সেক বলেন, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক ভালো। তিনি মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন এবং পরিবেশগত পুনরুদ্ধার এবং ঢাকা শহরের চারপাশের নদীগুলির নাব্যতা নিশ্চিত এবং ঢাকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিউটিফিকেশন অব ঢাকার অগ্রগতি, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের ঝুঁকি ও পদক্ষেপ সম্পর্কেও আলোচনা হয়।