আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ রিজিওনাল ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের হুমায়রা হায়দার। রমনা শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ মেয়েদের এককের প্রথম রাউন্ডে হুমায়রা হায়দার ৬–২, ৬–২ গেমে হারিয়েছে মঙ্গোলিয়ার খসলঙ্গো গনাবতারকে। উত্তরা ডিপিএস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী হুমায়রা ঘরোয়া টুর্নামেন্টেও এরই মধ্যে সাফল্য পেয়েছে। গত বছর জাতীয় জুনিয়র অনূর্ধ্ব–১২ প্রতিযোগিতায় হয়েছে চ্যাম্পিয়ন। এর আগে জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ অনূর্ধ্ব–১২ বিভাগের মেয়েদের এককে হয়েছিল চ্যাম্পিয়ন। এরপর গত বছর নেপালে এটিএফ অনূর্ধ্ব–১২ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাছাইপর্বে খেলেছে। এ ছাড়া বুলগেরিয়ায় খেলেছে বয়সভিত্তিক ইউরোপিয়ান টেনিস টুর্নামেন্টে। দেশের মাটিতে আজই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক ম্যাচে জিতে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে হুমায়রা।