বিদেশের সব মিশনকে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদন দিতে বলেছে।

শনিবার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নতুন প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান। নতুন প্রেসসচিব লিখেছেন, শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় ড. ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে এখান থেকে তাদের রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেকেন্ডারি সোর্স বা কখনো কখনো অতিরঞ্জিত লেখা উল্লেখ করে শফিকুল আলম বলেন, সাংবাদিকরা নিজেরা পরিস্থিতি দেখে রিপোর্ট করা ভালো। নতুন প্রেস সচিব বলেন, সব ধরনের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তিতে সাংবাদিকদের জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের কথা বলেছেন। সেকেন্ডারি সোর্স বা কখনো কখনো অতিরঞ্জিত লেখা উল্লেখ করে শফিকুল আলম বলেন, সাংবাদিকরা নিজেরা পরিস্থিতি দেখে রিপোর্ট করা ভালো।

নতুন প্রেস সচিব বলেন, সব ধরনের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তিতে সাংবাদিকদের জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের কথা বলেছেন।