আমাল ফাউন্ডেশন বিশ্ব শরনার্থী দিবস ২০২৪ উপলক্ষে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন সংগ্রামের গল্প তুলে ধরতে ’দ্য এজ অব হোপ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেছ।

প্রদর্শনীটি ২০ জুন থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে৷ প্রদর্শনীতে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার বিখ্যাত ও প্রশংসিত ফটোগ্রাফার অ্যান্থনি ডটন এবং জিম ম্যাকফারলেনের দ্বারা ধারণকৃত চিত্র প্রদর্শিত হবে। আলোকচিত্রে তারা বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের জীবনচিত্র তুলে ধরেছেন।

সপ্তাহব্যাপী এই প্রদর্শনীটি একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে যা পরবর্তীতে ২৭ জুন একটি সমাপনী অনুষ্ঠান দ্বারা শেষ হবে। এছাড়াও এই দুই অনুষ্ঠানের পাশাপাশি ২৪ জুন একটি ক্যারিয়ার ওয়ার্কশপ এবং ২৬ জুন একটি ফটোগ্রাফি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দর্শনার্থীরা এই প্রদর্শনীর মাধ্যমে ধারণকৃত রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন সংগ্রামের শক্তিশালী গল্পগুলো সম্পর্কে জানতে পারবে।