পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান রওশন বলেন, মঙ্গলবার আব্দুল মজিদ মিয়ার মেয়ে কিছু লিচু নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় হঠাৎ একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম রওশন বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল মজিদ মিয়া উপজেলার কলিয়া গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গলায় লিচুর বিচি আটকে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।