বছরের শেষ দিনে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূষণ থেকে গঙ্গাকে বাঁচাতে ভারতে একটি জাতীয় গঙ্গা পরিষদ রয়েছে। সেই পরিষদের বৈঠকে যোগ দিতেই ৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন মোদি। এ বৈঠকের পাশাপাশি মোদি-মমতার পৃথক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে পরিষদের বৈঠকে যোগ দিতে বলেছেন এবং তিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও যেসব রাজ্য দিয়ে গঙ্গা গেছে যেমন উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডসহ মোট ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রী ৩০ ডিসেম্বরের বৈঠকে উপস্থিত থাকতে পারেন।পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত শনিবার একান্ত বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।