রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।.

অর্ধেক মূল্যে ১০টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে প্রতি কেজি চাল ২৫ টাকা, মসুর ডাল ৪০ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা ও খেজুর ৮৫ টাকায় বিক্রি করেছে।

নারীরা জানান, পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে বিক্রি করা ১০টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেরে আমরা খুশি।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের মধ্যে অর্ধেক মূল্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হবে।

পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, পুনাকের এ কার্যক্রমে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির প্রথম দিনেই ভালো সাড়া পেয়েছি। এ কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপর (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের কর্মকর্তা ও পুনাক সদস্যরা।