অদ্য ২৫-১০-২৩ ইং তারিখে ইইউ এবং হারনেট টিভির সহযোগিতায় গুলশানস্থ একটি হটেলে দুপুর ১.০০টা হইতে বিকাল ৩.০০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য “BANGLADESH DECIDES: THE YOUTH SPEAKS” ইভেন্টে সাংস্কৃতি পার্টনার হিসেবে জাজ মাল্টিমিডিয়া কর্ণধার জনাব আব্দুল আজিজ, মিডিয়া পার্টনার হিসেবে সময় টিভির বিসনেস ইনচার্জ এবং সৃজনশীল পার্টনার হিসেবে ব্যাক পেজ সংস্থার প্রধান ও পরিচালক তানজিরাল দিলশাদ্ দ্বিতান, গোল্ডস্যান্ড হোটেল এর মার্কেটিং প্রধান জনাব বাহার এর উপুস্থিতে একটি সাইনিং ceremony অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে চেয়ার ছিলেন হারনেট টিভির প্রতিষ্ঠাতা আলিশা প্রাধান এবং গেস্ট অফ অনার ছিলেন Dr. Bernd Spanier, ডেপুটি অ্যাম্বাসেডর ইইউ, আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

তরুণদের মেধা বিকাশে এবং দেশত্ববোধ জাগরণে সুশাসন, সুস্থতার রাজনীতির আলোকে এই প্রথমবারের মতো এমন একটি আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন পার্টনার হিসাবে যোগ দেয়, একই সাথে জাজ মাল্টিমিডিয়া, সময় টিভি, গোল্ডস্যান্ড প্রতিষ্ঠান ইত্যাদি এমন একটি উদ্যাগের সাথে সংযুক্ত হয়েছে।

“আজকের তরুণদের ভাবনা আগামী প্রজন্মের ভবিষতের জন্ম” এমন ধারণা নিয়ে “BANGLADESH DECIDES: THE YOUTH SPEAKS” ডায়ালগটি ৮ টি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ দিন অনুষ্ঠিত হইবে, প্রত্যাকটি ভিন্ন ভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রার বিষয় নিয়ে, যেখানে উপস্থিত থাকবেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , রাষ্ট্রদূত, সমাজের সর্বোচ্চ পর্যায়ের সফল ব্যাক্তিবর্গ।

“BANGLADESH DECIDES: THE YOUTH SPEAKS” ডায়ালগটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং হারনেট টিভি ফাউন্ডিং সিইও আলিশা প্রাধানের নিজস্ব সৃজনশীল ধারণা।
উল্লেখ্য, ৮টি ডায়ালগই পরিচালনা করবেন আলিশা প্রাধান। প্রতিটি পর্বে থাকবে সামনের সারির তারকারা, সৌজন্যে জাজ মাল্টিমিডিয়া।
সকল মিডিয়াকে পাশে থাকার বিনীত আমন্ত্রণ জানিয়ে শেষ হয় সাইনিং ceremony।
HerNet TV বিশ্বের প্রথম নারী কল্যাণ ভিত্তিক টিভি, যাহা ২০১৮ইং সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মূল লক্ষ্য হলো “DISCRIMINATION FREE HARMONIZED WORLD FOR WOMEN”. হারনেট টিভি, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং বঞ্চিত, বৈষম্যহীন, অটিস্টিক সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বাস্তব বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সাথে মানবাধিকারের উপর ফোকাস করার জন্যই প্রতিষ্ঠিত এবং SDG লক্ষ্য-২০৩০ নিয়ে এগিয়ে চলেছে যাহার সকল প্রোগ্রাম হারনেট ফাউন্ডেশনের সৌজন্যে পরিচালনা হয়ে থাকে।