লিও, লুসেইল, লুকা। লোভনীয় একটা ম্য়াচের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। মেসির জন্য প্রস্তুত ছিল ক্রোয়েশিয়া শিবির। নানা পরিকল্পনাও প্রস্তুত ছিল তাদের। তবে কোনও পরিকল্পনাই টিকল না। কারণ ওই যে, মেসি আর একা নন। মেসির কাঁধে কাঁধ মেলাতে এই দলে বাকিরাও রয়েছেন। এ দিন মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই গোলে ভূমিকা রয়েছে জুলিয়ান আলভারেজের। তাঁর সৌজন্যেই পেনাল্টি। আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। আর তৃতীয় গোলে মেসির ম্যাজিকাল পাস থেকে জুলিয়ানের গোল। গত ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে জোড়া গোল খাওয়া চিন্তায় রেখেছিল আর্জেন্টিনা ভক্তদের। এ দিন কোনও বিপর্যয় হতে দেয়নি সতর্ক আর্জেন্টিনা। লুকা মদ্রিচ বনাম লিও মেসি। শেষ হাসি মেসির। লুসেইলে ফাইনালে খেলবে মেসির দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হবে আগামিকাল। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন হারনেট টিভির পেজে।