আজ থেকে বহুল আলোচিত সর্বজনীন পেনশনব্যবস্থা চালু হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণির মানুষের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এর আগে সব নাগরিককে পেনশনের আওতায় আনতে গত ২৪ জানুয়ারি সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল ২০২৩’ পাস হয়।