বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে তারা।
প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী জানান, তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় আদালতের রায়ের প্রতিবাদে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ করেছে। বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখার সময় নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।
এ সময় বিএনপির ঢাকা মহানগর, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা বিক্ষোভে জড়ো হয়েছে।