Sheikh Hasina, Bangladesh's prime minister, speaks during a session on day two of the Qatar Economic Forum (QEF) in Doha, Qatar, on Wednesday, May 24, 2023. The third Qatar Economic Forum will shine a light on the rising south-to-south economy and the new growth opportunities it presents to the global business community. Photographer: Christopher Pike/Bloomberg via Getty Images

মহাসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর পৌঁছান তিনি। রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুর সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। বিকেল ৩টায় জনসভার মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী।

মহাসমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুরে সাজ সাজ রব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ-ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা শহর।