ঈদকে  সামনে রেখে কোরবানির হাট কাঁপাতে প্রধান এগ্রো নিয়ে এসেছে বাইডেন, পুতিন এবং জেলেনস্কির মত আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় ষাঁড় গরু। আকার ও গঠনের উপর ভিত্তি করে ষাঁড় গরুগুলোকে সহজে বুঝার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নাম দিয়ে আলাদা করা হয়েছে। যেমন-প্রেসিডেন্সিয়াল, মহারাজা, জমিদার এবং সেনাপতি।  প্রধান এগ্রো অ্যান্ড ফুড সায়েন্স লিমিটেড, সম্পূর্ণ হালাল খাদ্য দিয়ে লালন-পালন করা  একটি দেশি গবাদি পশুর ফার্ম।

প্রধান এগ্রোর প্রেসিডেন্সিয়াল দেশি ষাঁড় গরুগুলি যেমনি উজ্জ্বল ত্বক এবং সুঠামদেহী তেমনি সম্পূর্ণরুপে চর্বিমুক্ত এবং খুবই কম ভুরি বিশিষ্ট। ফলে এই গরুগুলি দেখতে অত্যন্ত সুন্দর, যার জুড়ি মেলা ভার।  অপরদিকে, মহারাজা গরুগুলির শক্তিশালি দেহের জন্য বিখ্যাত। অনুরুপ জমিদার গরুগুলি তাদের চমৎকার স্বাস্থ্যর জন্য পরিচিত, আর সেনাপতি নামক গরুগুলি লটের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসাবে স্বীকৃত। প্রধান এগ্রোর পশু বিশেসজ্ঞ পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত ইতিবাচক বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করে।

আসন্ন ঈদের বাজারে ষাঁড় গরুগুলো চড়া দামে বিক্রি হবে বলেই এই খামার মালিকের প্রত্যাশা। ময়মনসিংহের ত্রিশালে ছয় হেক্টরের সবুজে ঘেরা এই খামার। ইতিমধ্যেই ৪০% গরু অগ্রিম বুক করা হয়েছে। প্রধান এগ্রোর পরিচালক আলিশা প্রধান আশা করেন, অবশিষ্ট ৬০% ঈদের আগেই বিক্রি হবে ইনশাল্লাহ।  

প্রধান এগ্রোর সকল ষাঁড়গরুকে প্রত্যেকদিন চার থেকে পাচ ঘণ্টা উম্মুক্ত ঘাসের মাঠে ছেড়ে দিয়ে খুব সুন্দর এবং মনরম স্নিগ্ধ পরিবেশে শৃঙ্খলার সাথে লালন-পালন করা হয়েছে। স্নেহ-মমতা দিয়ে প্রত্যেকটি গরুকে ঘরোয়া নিসকণ্টক হালাল খাবার দিয়ে কোনরকম ট্যাবলেট, ইঞ্জেকশন ছাড়াই পালন করেছে। গরুরগুলির ওজন ২৫০ থেকে ৬৫০ কিলোগ্রাম বর্তমান। ইতোমধ্যেই ফার্মটিতে লাইভওয়েটে গরুর দাম নির্ধারণ করা হয়েছে।

সারাদেশ থেকে গরু কেনার অর্ডার নেয়া হচ্ছে। অনেকেই কোরবানির জন্য গরু কিনেন ঈদের আগের দিন বা কোরবানির দিন সকালেও। ফার্মের গাড়িতে করে কোরবানির এসব গরু গন্তব্যে পৌঁছে দেয়ার সুবন্দোবস্ত রয়েছে। বর্তমানে কোরবানির গরু বুকিং ছাড়াও অনলাইনে অর্ডারের সুযোগ রাখা হয়েছে। প্রধান এগ্রোর সোশ্যাল মিডিয়া চ্যানেল, যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রাম, গরুর ছবি এবং ভিডিও দেওয়া আছে।  

আরও কোন রকম তথ্য জানার থাকলে যোগাযোগ করুণঃ 01970-961813, 01886-993477 । 

ফেসবুক পেইজ: Pradhan Agro & Food science LTD