ভারতীয় নারী ক্রিকেটাররা সাদা বলের ছয় ম্যাচের সিরিজ খেলার জন্য বাংলাদেশ যাচ্ছে জুলাইয়ে। তারা তিনটি ওয়ানডে ম্যাচ ও তিনটিটি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেট দলের বিরুদ্ধে। সবকটি খেলাই হবে মিরপুরের জাতীয় স্টেডিয়ামে। ১১ বছর পরে মিরপুর স্টেডিয়ামে আবার মেয়েদের ক্রিকেট হবে। ২০১২ সালে শেষবার বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা খেলেছিল এই স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাংলাদেশে রওনা হওয়ার আগে কলকাতায় অনুশীলন করবে ভারতীয় দল।