প্রতি বছর ২৮ মে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস পালন করা হয় সারা বিশ্বে। মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রসার করতেই এই দিনটির শুরু। তবে একটি বিশেষ ভাবনা থেকে  এই দিনটির পালন শুরু হয়।

প্রতি বছর ২৮ মে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস পালন করা হয় সারা বিশ্বে। মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রসার করতেই এই দিনটির শুরু। তবে একটি বিশেষ ভাবনা থেকে  এই দিনটির পালন শুরু হয়।

১৯৮৭ সালে এই বিশেষ দিনটি পালন করা শুরু হয়। সেই বছর আন্তর্জাতিক নারী স্বাস্থ্যের সমাবেশে এমন একটি দিনের পরিকল্পনা করা হয়। কোস্টা রিকায় লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান ওমেন’স হেলথ নেটওয়ার্কের (এলএসিডব্লিউএইচএন) সমাবেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

এলএসিডব্লিউএইচএন-কেই দায়িত্ব দেওয়া হয় আঞ্চলিকভাবে নারী স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রসারের। একইসঙ্গে আন্তর্জাতিক সংস্থা ওমেন’স গ্লোবাল নেটওয়ার্ক ফর রিপ্রোডাকটিভ রাইটস (ডব্লিউজিএনআরআর) দায়িত্ব নেয় এই বিষয়ে সারা বিশ্বে সচেতনতা প্রসারের।