একটি সেমিনারে বক্তব্য রাখতে যাওয়ার সময় তেলেঙ্গানার করিমনগরে এক গাড়ি দুর্ঘটনায় দা কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন এবং নায়িকা আদা শর্মা আহত হয়েছেন। কিন্তু, এই খবরকেও ছাপিয়ে গেছে মহারাষ্ট্রের অকোলায় দা কেরালা স্টোরি নিয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় বিলাস গায়কোয়াদ নামে চল্লিশ বছরের এক তরুণের মৃত্যু এবং তিনজন মহিলা ও একজন পুলিশ সমেত মোট আটজনের গুরুতর জখম হওয়ার খবরটি। দা কেরালা স্টোরিতে হযরত মোহাম্মদ (সাঃ)কে অপমান করা হয়েছে এমন একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই বিপত্তির সূত্রপাত। দু সম্প্রদায়ের সংঘর্ষে ইটপাথর এবং লোহার রডের ব্যবহার হয় নির্বিচারে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। একটি সিনেমা যা বিনোদনের অঙ্গ তাই আবার মানুষের মৃত্যুর কারণ হলো।