HerNet TV বিশ্বের প্রথম নারী কল্যাণ ভিত্তিক টিভি, যাহা ২০১৮ইং সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মূল লক্ষ্য হলো “DISCRIMINATION FREE HARMONIZED WORLD FOR WOMEN”.  হারনেট টিভি, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং বঞ্চিত, বৈষম্যহীন, অটিস্টিক সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বাস্তব বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সাথে মানবাধিকারের উপর ফোকাস করার জন্যই প্রতিষ্ঠিত এবং SDG লক্ষ্য-২০৩০ নিয়ে এগিয়ে চলেছে।

এরই ধারাবাহিকতায়, হারনেট টিভির পরিচালনায়  ১৯-৩-২০২৩ইং তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে HerNet International Women’s Day Convention নামক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। যেহেতু এই মাসটি আন্তর্জাতিক নারী দিবসের মাস, একই সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের মাস, আমাদের স্বাধীনতার মাস, সেহেতু উক্ত অনুষ্ঠানটি  সম্পূর্ণরূপে একটি ব্যতিক্রমধর্মী  অনুষ্ঠান ছিল। বলা বাহুল্য, অনুষ্ঠানটিতে একই কাতারে ছিলেন সমাজের উচ্চ শ্রেণীর, বিভিন্ন পেশার নারী, পুরুষ, এবং আগামী দিনের যারা ভবিষ্যৎ এমন প্রখর মেধাবীসম্পন্ন শিশু যারা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে তথ্যভিত্তিক কথা বলেছে এবং দেশপ্রেম, স্বাধীনতা ও লিঙ্গ সমতা নিয়ে বিভিন্ন বয়সের বাচ্চারা তাদের মেধা প্রকাশ করেছে ।

একই মঞ্চে ছিলেন তৃতীয় লিঙ্গের নারীরাও। উক্ত আয়োজনটিকে আরও লক্ষ্যে পৌঁছানোর আলোকে হারনেট ফাউন্ডেশন এবং হারনেট টিভি বিভিন্ন ক্যাম্পেইন প্রস্তুত করেছে, তার মধ্যে অন্যতম হল মেন্টাল হেলথ ক্যাম্পেইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।

সম্পূর্ণ প্রোগ্রামটি শোভামন্ডিত হয়েছিল এমন প্রায় ৭/৮ শত সমপরিমাণ শিক্ষার্থী যাদের হাতে আমাদের দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। এই বিশাল অনুষ্ঠিত  আয়োজনের মাধ্যমে এক সাথে শিক্ষার্থীরা জানতে পারে নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা সম্বন্ধে, যা সমাজের যুগোপযোগী পরিবর্তনের প্রতিফলন লক্ষণীয় বলে মনে করা হয়।  সমাজের প্রতিষ্ঠাত ব্যক্তি যারা আমাদের এই আয়োজনটিকে সাদরে গ্রহণ করে উপস্থিত ছিলেন তারা হলেন :

আমেনা হাসান আনা, ড. নাফিসাঃ আলী (অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ল্যাবএইড ব্রেস্ট সেন্টার), মারিয়া মুমু (ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট, মশাল মেন্টাল হেলথ), গানের উরিয়া (রাষ্ট্রদূত, কসোভো), মোঃ সবুর খান (চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), জয়নব প্যাটেল (মালিক, মুহূর্ত এবং পরিচালক, যমুনা ব্যাংক ও স্ট্যান্ডার্ড গ্রুপ), মাসুদা ভাট্টি (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমদের অর্থনিতি), নাসিমা খান মন্টি (সম্পাদক, আমদের নতুন সময়), ম্যাক্স গারজা (সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান, ব্লকচেইন), রোকসানা ইসলাম সুজানা (বাংলাদেশ পুলিশের সহকারী কমিশনার), মোঃ নাজমুল ইসলাম (সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত প্রশাসক , ডিএমপি), ফারজানা হক (মালিক, ড্রিমস ক্রিয়েশন), ডঃ বিকর্ণ কুমার ঘোষ (হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক এমডি), ইফতি ইসলাম (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান টাইগার ক্যাপিটাল), জাহানারা আলম-(ক্রিকেটার, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দল) এবং পোগ্রাম পরিকল্পনাকারী হারনেট টিভির ফাউন্ডিং সিইও আলিশা প্রধান  যিনি অনষ্ঠানটি  পরিচালনা করেন।

অনুষ্ঠানটিতে ছিল ছোট বাচ্চাদের উদ্বোধনী বক্তব্য, লজিস্টিক পার্টনার হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কো-পার্টনার হিসেবে ছিল মোমেন্টস ফ্যাশন, হেলথ পার্টনার ল্যাবএইড, মেন্টাল হেলথ ক্যাম্পেইন পার্টনার মশাল, হেরিটেজ ফেয়ার, উপস্থিত শিক্ষার্থীদের জন্য ছিল গিফট, গিফট পার্টনার হিসেবে ছিলেন অর্গানি কেয়ার, এবং আসবেনটেক লিমিটেড। ছাত্র এবং তরুণ প্রজন্মের জন্য এটি একটি যুগোপযোগী সুন্দর আয়োজন ছিল যা ধারাবাহিকভাবে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও দীর্ঘদিন ধরে হারনেট টিভি করে আসছে।

অনুষ্ঠানটিতে ছিল ছোট বাচ্চাদের উদ্বোধনী বক্তব্য, লজিস্টিক পার্টনার হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কো-পার্টনার হিসেবে ছিল মোমেন্টস ফ্যাশন, হেলথ পার্টনার ল্যাবএইড, মেন্টাল হেলথ ক্যাম্পেইন পার্টনার মশাল, হেরিটেজ ফেয়ার, উপস্থিত শিক্ষার্থীদের জন্য ছিল গিফট, গিফট পার্টনার হিসেবে ছিলেন অর্গানি কেয়ার, এবং আসবেনটেক লিমিটেড। ছাত্র এবং তরুণ প্রজন্মের জন্য এটি একটি যুগোপযোগী সুন্দর আয়োজন ছিল যা ধারাবাহিকভাবে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও দীর্ঘদিন ধরে হারনেট টিভি করে আসছে।

হারনেট টিভির এহেন যাত্রায় পুরুষদের সঙ্গী হিসেবে সাথে নিয়ে সমাজের নারীদের বর্তমান নানাবিধ সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলোকে কিভাবে সমাধা করা যায় তারই প্রয়াসে ছাত্র এবং তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসাই আয়োজনের একমাত্র লক্ষ্য।

অনুষ্ঠান শেষে বিশেষ অতিথিদেরকে এবং  অতিথি কর্তৃক নির্বাচিত ছাত্রদেরকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়।