আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সেরা দল নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। সোমবার আইসিসি টুর্নামেন্টের শীর্ষ দল ঘোষণা করেছে। টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে উদ্বোধনী চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত।
এবারের আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার সিক্স পর্বে গিয়েছিল। যেখানে পুরো আসরেই স্বর্ণার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে ৫ ম্যাচে স্বর্ণা ১৫৩ রান করেছেন ১৫৭.৭২ স্ট্রাইক রেটে। বিশ্বকাপে ১৫০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে ১৫০-এর ওপর রান করেছেন আর একজনই—ভারতের অধিনায়ক শেফালি বর্মা।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা দল: শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)।